1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে ভুট্টা ক্ষেত থেকে অর্ধগলিত অজ্ঞাত দু’টি কাটা পা উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

শেরপুর : শেরপুরে নামা শেরিরচর এলাকায় শেরপুর-জামালপুর সড়কের পাশের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় অর্ধগলিত দু’টি কাটা পা উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৩১ মার্চ) দুপুরে হাটুর নিচ থেকে অজ্ঞাত কাটা পা দু’টি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নামা শেরিরচর এলাকায় রাস্তার পাশের একটি ভুট্টা ক্ষেতের দু’টি স্থানে হাটুর নিচ থেকে অজ্ঞাত মানুষের কাটা দু’টি পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পাশে প্লাস্টিকের দু’টি বস্তা উদ্ধার করে। তবে দেহের বাকি অংশের খোঁজ পাওয়া যায়নি। পা দুটি পুরুষ না মহিলার তাও শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের ধারণা, দুস্কৃতিকারীরা কয়েকদিন আগে কাটা পা দু’টি বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রাখতে পারে। শরীরের আরও কোন অঙ্গপ্রত্যক্ষ পাওয়া যায় কি না তা অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

এদিকে খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, এ ঘটনায় ডিবি ও সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও অনুসন্ধান কাজ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com