1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নাকুগাঁও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব শান্তি কামনায় নালিতাবাড়ী উপজেলার ভারত-বাংলা সীমান্ত নাকুগাঁও স্থল বন্দরে সনাতন ধর্মাবলম্বীদের মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকল জীব হিংসা-দ্বেস-ভেদাভেদ ভুলে মানব প্রেমের আলিঙ্গনাবদ্ধ হয়ে ভগবৎ প্রেমের স্বর্গীয় আনন্দলোকে প্রবেশ করবে- এই বাণীকে উপলব্ধি করে ৩১ মার্চ রোববার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহরব্যাপী এ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার অধিবাসের মধ্যদিয়ে রোববার মহানাম সংকীর্তন ও সোমবার মহোৎসবের মধ্যদিয়ে এই উৎসব শেষ হয়।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে শেরপুর জেলাসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটে। মন্দিরের মূল অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মন্দিরের বিপরীত পাশে সনাতন ধর্মাবলম্বীদের জন্য দিন-রাতব্যাপী বিশেষ প্রসাদ আহারের ব্যবস্থা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকার ও উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক প্রচেষ্টায় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ৩০ বছরের বেশি সময় ধরে এ অনুষ্ঠানটি পালিত হয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com