1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, মানসিক ভারসাম্যহীন স্বামী আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২০

শেরপুর : শেরপুরে মানসিকভাবে অসুস্থ এক স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার জঙ্গলদি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আবুল কাশেম (৫২) কে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাশেম ঢাকায় ফেরি করে কাচামাল বিক্রি করত। ভাল না লাগায় প্রায় এক বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। কিন্তু কোন কাজ না করে বসে বসে খেতেন। একপর্যায়ে তিনি মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়েন। মাঝে মধ্যেই স্ত্রী রোকেয়া বেগম (৪০) কাঞ্চন এর সাথে তার ঝগড়া-বিবাদ হত। কিছুদিন আগে তাকে জামালপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়। করোনা শুরু হলে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন।
বুধবার সেহেরীর সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এসময় উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে কাশেম স্ত্রী কাঞ্চনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা কাঞ্চনকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে রওনা হলে পথে ফুলপুর উপজেলায় মারা যায়। খবর পেয়ে পুলিশ আবুল কাশেমকে আটক করে এবং লাশ মর্গে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com