1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আলীকদমে ২ ভাল্লুক শাবক উদ্ধার, পাচারকারী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বান্দরবান : বান্দরবানে আলীকদম উপজেলার বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী দুটি ভাল্লুক শাবক সহ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার সৈকত শাহীন।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদে ভিক্তিতে আলীকদম ২নং চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়া এলাকায় আলীকদম-চকরিয়া সড়কে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয় মো. আলাউদ্দিন (২৪) নামের এক পাচারকারীকে। সে ওই উপজেলা ৩নং ওয়ার্ড পালং পাড়া এলাকার শামশুল আলমের ছেলে।

প্রেস ব্রিফিং-এর পুলিশ সুপার জানান, বান্দরবান জেলা আলীকদম উপজেলা থানাধীন জঙ্গল থেকে শিকার করে পাচারে উদ্দেশে ঢাকা নিয়ে যাওয়া হবে- এমন তথ্য ভিক্তিতে বিশেষ চৌকি চেকপোস্ট বসিয়ে একটি মটরবাইক আরোহীকে তল্লাশি চালিয়ে বস্তার বন্দি দুইটি ভালুকের বাচ্চা বিশেষ কায়দার ইনজেকশন দিয়ে অচেতন অবস্থা উদ্ধার করি। বর্তমানে ভাল্লুক শাবকসহ আসামী তাদের হেফাজতে আছে।

উদ্ধার করা ভাল্লুক শাবক গুলো চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে উন্মুক্ত করার বিষয়ে বনবিভাগের সাথে আলোচনা চলছে বলে জানান এসপি সৈকত শাহীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com