1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

এমবাপ্পের গোলে ফাইনালে পিএসজি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বুধবার রাতে সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে তারা স্টেড রেনাইসকে হারিয়েছে ১-০ গোলে।

অবশ্য প্রথমে পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। এদিন ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলছিল পিএসজি। তাতে ৩৭ মিনিটে তারা পেনাল্টি পেয়েছিল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। তবে তিন মিনিট পরই গোলের দেখা পান ফ্রান্সের অধিনায়ক। এ সময় ফাবিয়ান রুইজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এটা ছিল ফরাসি কাপে তার অষ্টম গোল।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-০ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি। আগামী ২৫ মে ফাইনালে লিয়নের মুখোমুখি হবে পিএসজি। এই ফাইনাল জিতলে ফ্রেঞ্চ কাপের ১৫তম শিরোপা শোকেসে তুলবে লুইস এনরিকের শিষ্যরা।

তার আগে আগামী বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com