1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেসি গোল পেলেও জয় পায়নি মায়ামি

  • আপডেট টাইম :: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ইনজুরি কাটিয়ে আজ রোববার মাঠে নামেন লিওনেল মেসি। কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে ফিরেই গোল পান তিনি। কিন্তু তার গোলের পরও জয় পায়নি মায়ামি। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে কলোরাডোর সঙ্গে।

মায়ামির মাঠে ম্যাচের ৪৫ মিনিটে এগিয়ে যায় কলোরাডো। এ সময় পেনাল্টি থেকে তাদের রাফায়েল নাভারো গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর পরই সমতা ফেরায় মায়ামি। ৫৭ মিনিটের মাথায় বামদিক থেকে ফ্রাঙ্কো নেগ্রির বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান মেসি।

৬০ মিনিটের মাথায় এগিয়ে যায় মায়ামি। এ সময় লিও আফোনসো গোল করেন। তাকে গোলে সহায়তা করেন ডেভিড রুইজ। তবে ৮৮ মিনিটে সমতা ফেরায় কলোরাডো। এ সময় কালভিন হ্যারিসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন কোল বাসেট। তাতে ২-২ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে মন্টেরির মুখোমুখি হবে মায়ামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com