1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

  • আপডেট টাইম :: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
বিনোদন ডেস্ক : গত মার্চের শেষ দিকে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশে আসতে যাচ্ছেন বললেও ঠিক কবে নাগাদ আসবেন- তা উল্লেখ করেননি আতিফ। তবে এবার সেই তারিখও জানিয়ে দিলেন আতিফ আসলাম।

আগামী ১৯ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী।

রবিবার (৭ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই গায়ক নিজেই। পোস্টে নিজের একটি ছবি শেয়ার করেন গায়ক যেখানে উল্লেখ করা রয়েছে যে তিনি আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন।

মুহূর্তের মধ্যেই আতিফের এই পোস্ট ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আতিফকে বাংলাদেশে দেখতে উদগ্রীব হয়ে আছেন তাঁর ভক্তরা, এমন মন্তব্যে ভরে যাচ্ছে কমেন্টবক্স।

আতিফ আসলাম এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন। দীর্ঘ ১১ বছর পর আবারো ঢাকায় পা রাখতে পারেন বলিউডের জনপ্রিয় গায়ক। চলতি বছরই তিনি সংগীত ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com