1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইরানের হামলার আশঙ্কায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হামলার আশঙ্কায় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার রাতেই তিনি বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং বিরোধী দলের নেতা বেনি গ্যান্টজসহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ইরানি জেনারেলসহ ১২ জন নিহত হয়। তেহরান এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল বিষয়টি এখনও স্বীকার করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরান আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে।

একজন মার্কিন কর্মকর্তা সিবিএস টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, ইরান শতাধিক ড্রোন, কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে এগুলো আঘাত হানতে পারে। এই মুহূর্তে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়া ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

অবশ্য ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ইরান পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে এমন একটি সম্ভাবনা এখনও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com