1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছে ১৫ কওমি মাদরাসার এতিম ছাত্র

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পবিত্র রমজানমাস উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান পাচ্ছেন ১৫ কওমি মাদরাসার এতিম ছাত্ররা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইতিমধ্যে এসব প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো: মনিরুজ্জামান জানান, পবিত্র রমজানমাস উপলক্ষে উপজেলার ১৫ কওমি মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান বরাদ্দের ১ লাখ ৫৫ হাজার টাকার চেক কওমি মাদরাসা প্রধানদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। যা উপজেলা প্রশাসনের উপস্থিতিতে এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা কবে।
অনুদানপ্রাপ্ত কওমি মাদরাসাগুলো হলো- বানাতি বাজার কেরাতুল কোরআন এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, দক্ষিণ টিয়াখালী কেরাতুল কোরআন ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, তেগাছিয়া আশ্রাফুল উলুম এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, আমিরাবাদ খানকায়ে ছালিহিয়া এতিমখানা ও কওমি মাদরাসা ১৫ হাজার টাকা, আলীপুর রশিদিয়া হাফেজিয়া এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, উত্তরচাপলি নুরজাহান আদর্শ মহিলা এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, মহিপুর বাজার সংলগ্ন এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, মোস্তফাপুর মুসুল্লী বাড়ি এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, নিজামপুর ভদ্রবাড়ি এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, সিরাজপুর এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, চম্পাপুর সিকদার বাড়ি এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, লোন্দা হাসেম আলী এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, সোমবাড়িয়া বাজার এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা, ছৈলাবুনিয়া এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা এবং গাজী বাড়ি এতিমখানা ও কওমি মাদরাসা ১০ হাজার টাকা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৫ কওমি মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য অনুদানের চেক প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেয়া হয়েছে। যা প্রতিষ্ঠানগুলোর এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ নিশ্চিত করা হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com