1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মেসি-সুয়ারেজের গোলে রোমাঞ্চকর জয় মিয়ামির

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরলো ইন্টার মিয়ামি। মিয়ামির জয়ে ফেরার দিনে গোল করেছেন দলের মূল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুই বড় তারকার স্কোর করার দিনে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে মিয়ামি।

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) অ্যাওয়ে ম্যাচে তাক লাগানো গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে লম্বা ও জোরালো শটে স্পোর্টিং কানসাসের জালে বল জমা করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। চলতি মৌসুমে মিয়ামির হয়ে এটি পঞ্চম গোল মেসির।

৫ গোলের থ্রিলার ম্যাচের শুরুটা করে অবশ্য স্পোটিং কানসাসই। ম্যাচের ৬ মিনিটেই মিয়ামির জালে বল জমা করেন এরিক থম্ময়। এদিন আরও একটি গোল করেন এরিক। সেটি ম্যাচের ৫৮ মিনিটে।

কানসাসের প্রথম গোলটি মিয়ামি শোধ করে ১৮ মিনিটে। গোলটি করেন দিয়োগো গোমেজ। এরপর ৫১ মিনিটে মেসির দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। ৭ মিনিট পর এরিকের গোলে ফের সমতায় ফেরে স্পোর্টিং কানসাস।

৭১ মিনিটে মিয়ামির জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। গোমেজের অ্যাসিস্টে গোল করেন উরুগুয়ে তারকা।

এই ম্যাচে গ্যালারি ছিল দর্শকঠাসা। প্রায় ৭৩ হাজার দর্শকদের অবশ্য দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছেন মেসি-সুয়ারেজ। স্পোর্টিং কানসাসের ঘরের মাঠ মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি।

দর্শক উপস্থিতি এদিন ২৮ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে। গত ২৮ বছর ধরে স্পোর্টিং কানসাসের কোনো ম্যাচে এত দর্শক হয়নি। এছাড়া এমএলএসের কোনো ম্যাচে দর্শক উপস্থিতিতেও রেকর্ড করেছে এটি। এমএলএসের ইতিহাসে একক কোনো ম্যাচে চতুর্থ সর্বোচ্চ উপস্থিতি এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com