1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে পানিতে ডুবে প্রতিবেশি দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে প্রতিবেশি দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকেলে নির্খোঁজের পর সন্ধ্যায় তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। মৃতরা হলো- উপজেলার কাওয়াকুড়ি গ্রামের ভ্যান চালক আব্দুল হাই এর ৬ বছর বয়সী কন্যাশিশু আছিয়া এবং ইটভাটা শ্রমিক আবু হানিফার ৯ বছর বয়সী শিশুপুত্র সারোয়ার হোসেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, কাওয়াকুড়ি গ্রামের ইটভাটা শ্রমিক আবু হানিফা সপরিবারে নরসিংদী বসবাস করে ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তিনি। অন্যদিকে ভ্যান চালক আব্দুল হাই এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বিকেলে খেলতে গিয়ে পরিবারের লোকদের অজান্তে পাশর্^বর্তী রফিকুলের পুকুরের পানিতে ডুবে যায় ওই দুই শিশু। সন্ধ্যা হলেও তাদের দেখতে না পেরে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে রফিকুলের পুকুর পাড়ে একজনের গায়ের গেঞ্জি পড়ে থাকতে দেখে সন্দেহজনকভাবে পুকুরে খোঁজতে থাকেন স্বজনেরা। খোঁজাখুঁজির একপর্যায়ে সামান্য সময়ের ব্যবধানে দুই শিশুর মরদেহ পুরের পানিতে নিমজ্জিত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আল মামুন।

থানা পুলিশের এসআই শাহ আলম বিষয়য়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com