1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈদের ছুটিতে শ্বশুর বাড়ি গিয়ে ফাঁসিতে ঝুলে জামাতার আত্মহত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ঈদে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন চল্লিশ বছর বয়সী জামাতা আব্দুল রহিম।

গত রোববার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রহিম নকলা পৌরসভার বাসিন্দা মৃত হাবিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পেশায় একজন ট্রাক চালক ছিলেন আব্দুল রহিম। ঢাকায় ন্যাশনাল পলিমার কোম্পানির গাড়ি চালাতেন। ৫ মাস আগে স্ট্রোক করার কারনে চাকরি ছেলে স্ত্রীকে নিয়ে টঙ্গি চেরাগআলীতে বসবাস করছিলেন। এমতাবস্থায় স্ত্রী নাছিমা পোশাক শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালিয়ে আসছিলেন।

ঈদের ছুটিতে সপরিবারে গ্রামের বাড়ি বেড়াতে এসে নাছিমা বাবার বাড়ি নামা কৈয়াকুড়ি এবং আব্দুল রহিম নিজ বাড়ি জালালপুরে আসেন। ঈদের দিন বৃহস্পতিবার মধ্যরাতে তার রহিম শ্বশুরবাড়ি নামা কৈয়াকুড়ি বেড়াতে যান। রোববার ভোর রাতে বাড়ির সবার অগোচরে শ্বশুর বাড়ির পাশে থাকা কড়ইগাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানিয়েছেন, রোববার ভোর রাতে আব্দুল রহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com