1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অর্থ আত্মসাৎ মামলায় জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারাগারে

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

শেরপুর : অর্থ আত্মসাৎ মামলায় শেরপুর শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জিকে (গোবিন্দ কুমার) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম (৫২) কে রোববার গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, সদ্য বরখাস্তকৃত জিকে (গোবিন্দ কুমার) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বিভিন্ন ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। আত্মসাতের এ ঘটনায় ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে গত শনিবার (১২ এপ্রিল) রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রোববার সকালে তাকে শেরপুর শহরের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ওই প্রধান শিক্ষক পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত হয়ে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, শনিবার রাতে মামলা দায়েরের পর রোববার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলায় আরও একজন আসামী রয়েছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com