1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচন : ২৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিতব্য শেরপুরের শ্রীবরদীতে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মিলে মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মোরশেদ আলমের কার্যালয়ে অনলাইনে এসব মনোনয়ন জমা দেওয়া হয়।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম ভাষানী, আওয়ামী লীগ নেতা খন্দকার ফারুক আহমেদ, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় শুরা মজলিশ সদস্য ও শেরপুর জেলা শাখার সেক্রেটারী তাতিহাটী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বাদল।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আব্দুর রহিম, হাফিজুর রহমান, হাবিবুল্লাহ, ফজলুর রহমান, আলমগীর হোসেন, জুবাইদুল ইসলাম, নজরুল ইসলাম, গোলাম মোস্তুফা, সাদমান সৌমিক মুন, ফরিদ আহম্মেদ নিলু, এবিএম সাইফুল মালেক, আজিজুল হক, জান্নাতুন ইসলাম টুটুল, শাহজাহান আলী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- চাম্পা বেগম, জাহানারা বেগম, লিপি বেগম, জেসমিন আক্তার ও ফুলমালা।

আগামী ৮ মে প্রথম ধাপে শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com