1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে। একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও বর্তমানের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির প্রেম-গুঞ্জন। এ গুঞ্জন নিয়ে দীঘি-তৌহিদ দুজনেই সংবাদমাধ্যমে কথা বলেছেন একাধিকবার। কিন্তু আলোচনা তবু থামেনি।

জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনের নিয়ে দীঘি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা। এটা কেবল আমার কথা নয় এই বিষয়টা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।

1
তৌহিদ আফ্রিদি ও দীঘি

শিশুশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন দীঘি। বর্তমানে সিনেমা এবং ওয়েব কন্টেন্ট নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী। তাই মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে দীঘি বলেন, আমার মনে হয় মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম—স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না।

তার মানে প্ল্যাটফর্ম ছাড়া কোনো পার্থক্য নেই।চলতি বছরে ভালোবাসা দিবসে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব কন্টেন্ট ‘গাইয়া’ দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এতে তার বিপরীতে ছিলেন খায়রুল বাশার। এছাড়াও গত বছর দীঘি আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ এ অভিনয় করে দর্শকের নজর কাড়েন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ বায়োপিকে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com