1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় ভাবীর লাঠির আঘাতে ভাসুর নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় চাচাতো ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে পঞ্চান্ন বছর বয়সী ভাসুর মোরাদ হোসেন নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের পূর্ব টালকী গ্রামে এ ঘটনা ঘটে। মোরাদ একই গ্রামের মৃত রহিম মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরী করতেন। চাচাতো ভাই জালাল উদ্দিনের সাথে বসত বাড়ির সীমানা নিয়ে তার দ্বন্দ্ব চলে আসছিল। ঈদে ছুটি না পেয়ে শুক্রবার সকালে মোরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্ব টাকলীতে আসেন। সাথে ঘরের কিছু আসবাবপত্রও নিয়ে আসেন। আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ করতে গেলে চাচাতো ভাইয়ের বউ মাজেদা বেগমের সাথে তার বাকবিতন্ডা বাধে। একপর্যায় মাজেদা বেগম লাঠি দিয়ে মোরাদের মাথার পেছনে আঘাত করলে মোরাদ মাটিতে পরে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় মাজেদা বেগম ও তার মেয়ে খুসি বেগমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মাজেদা বেগমের লাঠির আঘাতে মোরাদ হোসনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুসিকে আটক করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com