1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিএফইউজের সম্পাদক শিবলী সাদিক’র সাথে ঝিনাইগাতীর সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী গজনী অবকাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের আগমণ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে গজনী অবকাশ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন, ময়মনসিংহ বিভাগের বিএমইউজে সাধারণ সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল।

জানা গেছে, কেন্দ্রীয় এই নেতা গজনীতে এসে ঝিনাইগাতীতে কর্মরত গণমাধ্যম কর্মিদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, কারোর রক্তচক্ষুকে ভয় করে সাংবাদিকতা পিছিয়ে থাকা যাবেনা। তবে বস্তুনিষ্ঠ সংবাদ করতে আহবান করেন।

তিনি আরও বলেন, প্রকৃত সাংবাদিকদের যে কোন বিপদে এই সংগঠন সবধরনের সহযোগিতা করবেন। তিনি জানান, দেশ বরেণ্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান রিমন কর্তৃক এলাকাকে নিয়ে দেশ ও জাতির কল্যাণে বিগত সময়ে প্রকাশিত সংবাদের স্থানসমুহও পরিদর্শন করেন।

এসময় জেলা ও উপজেলা কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গজনী অবকাশের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনাসমূহ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com