1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কম্বাইন্ড হার্ভেস্টারে প্রান্তিক চাষীদের ধান কেটে মাড়াই করে দিল জেলা প্রশাসন ও কৃষি বিভাগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : কৃষিতে যান্ত্রীকিকরণ ও করোনা পরিস্থিতিতে অসহায় প্রান্তিক চাষীদের সহায়তার লক্ষ্যে কম্বাইন্ড হার্ভেস্টারে ধান কাটা ও মাড়াই কার্যক্রম হাতে নিয়েছে শেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মে) নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রামের চার প্রান্তিক বর্গাচাষীর এক একর পচিশ শতক জমির পাকা বোরোধান কেটে দেওয়া হয়েছে।
দুপুরে ধান কাটা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, কৃষিতে ব্যবহৃত যন্ত্রের সাথে কৃষকদের পরিচিতি ও যন্ত্রের প্রয়োগ বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকারের কৃষি বিভাগ। এরমধ্যে বৈশ্বিক করোনা পরিস্থিতি চলমান থাকায় অনেক প্রান্তিক চাষী অসহায় হয়ে পড়েছেন। ফলে কৃষিতে যান্ত্রীকিকরণের পাশাপাশি অসহায় এসব কৃষকের পাশে দাড়াতে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক চাষীদের ধান বিনামূল্যে কেটে মাড়াই করে দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবেই আজ (বৃহস্পতিবার) সিধুলী গ্রামের চার বর্গাচাষীর এক একর পচিশ শতক জমির বোরোধান কেটে দেওয়া হলো। আরও যদি প্রান্তিক চাষী থাকে তবে তাদের ধানও একইভাবে কেটে মাড়াই করে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com