1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সালমানের সঙ্গে জুটি, ‘সিকান্দার’ প্রসঙ্গে যা বললেন রাশ্মিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
বিনোদন ডেস্ক : বলিউড মেগাস্টার সালমান খানের সঙ্গে কাজ করার সুযোগ কে না চায়? এমন সুযোগ পাওয়া মানে ক্যারিয়ার ও সৌভাগ্যের দরজা খুলে যাওয়ার মতো। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। অবশ্য ইতোমধ্যেই ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন রাশ্মিকা। তবু সালমানের সঙ্গে জুটি বাঁধার সুযোগ পেয়ে দারুণ খুশি এই নায়িকা।

নিজের আসন্ন সিনেমার নাম ইতোমধ্যেই ঘোষণা করেছেন সালমান খান। ‘সিকান্দার’ শিরোনামের সিনেমাটিতে এবার ঘোষণা করা হলো নায়িকার নাম। সালমানের খানের বিপরীতে থাকছেন রাশ্মিকা। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ঘোষণা করেছেন এমনটাই।

এই খুশির সংবাদটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। এক্সে (টুইটার) রাশ্মিকা মান্দানা সালমান খান অভিনীত সিকান্দার-এ যোগ দেওয়ার বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি নাদিয়াদওয়ালার পোস্টটি পুনরায় শেয়ার করে লিখেছেন, “আপনারা অনেক দিন ধরে আমাকে পরবর্তী আপডেটের জন্য জিজ্ঞাসা করছেন এবং এখানে এটি। সারপ্রাইজ!’

পোস্টে সালমান খান, মুরুগাদোস ও সাজিদ নাদিয়াদওয়ালার সিনেমার অংশ হতে পেরে কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী।

এবারের ঈদে সালমান খানের ‘সিকান্দার’-এর ঘোষণা করা হয়। সালমান জানান, আগামী বছরের ঈদে সিকান্দার চরিত্রে আসছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই সিনেমাটির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ‘গজিনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস। এবার নায়িকা হিসেবে যুক্ত করা হলো রাশ্মিকাকে। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে ‘সিকান্দার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com