1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হীরামান্ডি: অন্তঃরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন শ্রুতি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ মে, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই দুর্দান্ত সেট, নজরকাড়া লুক। ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজেও বরাবরের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই নির্মাতা। গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। সিরিজটিতে সায়মা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন শ্রুতি শর্মা।

এন্টারটেইনমেন্ট লাইভকে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি শর্মা বলেন, ‘আমার ও ইকবালের (রজত কৌর) একটি রোমান্টিক দৃশ্য রয়েছে। রোমান্টিক বলতে, এটি খুবই রোমান্টিক দৃশ্য। প্রথমবার পর্দায় এ ধরনের রোমান্স করলাম। আমরা রোলিং করছিলাম, কথা বলছিলাম, এটি খুবই কঠিন কোরিওগ্রাফি ছিল। আমরা একে অপরের ওপরে ছিলাম।’

দৃশ্যটির শুটিং করতে পুরো দিন লেগেছিল। সেই অভিজ্ঞতা জানিয়ে শ্রুতি শর্মা বলেন, ‘আমার শরীরে ফুসকুড়ি উঠে গিয়েছিল। কারণ এটি (খড়) খুবই শক্ত ছিল। আমরা দৃশ্যটির শুটিং সারাদিন ধরে করেছিলাম। যখন দৃশ্যটির শুটিং শেষ হয়, তখন দেখি আমার চোখের কাজল ধুলোময়লায় ধূসর হয়ে গিয়েছে। দৃশ্যটি চমৎকার। কিন্তু আমরাই কেবল জানি, খড়ের বিছানা থেকে উঠে আসার পর কেমন দেখাচ্ছিল।’

এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা। মূলত, শারমীন সেগালের দাসী সায়মা চরিত্র রূপায়ন করেছেন শ্রুতি শর্মা।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com