1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বিয়ে করেননি, দ্বিতীয়বার মা হতে চলেছেন একতা?

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মে, ২০২৪

বিনোদন ডেস্ক : ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে প্রথমবার মা হন জিতেন্দ্রকন্যা একতা কাপুর। ছেলের নাম রেখেছেন রবি। ছেলের বয়স পাঁচ। এবার বলিপাড়ায় ফের গুঞ্জন, দ্বিতীয়বার মা হতে চলেছেন খ্যাতনামী এই প্রযোজক। এবারও সারোগেসির মাধ্যমেই মা হচ্ছেন তিনি। খবর আনন্দবাজার অনলাইনের।

জিতেন্দ্রর দুই সন্তান একতা ও তুষার— কেউ-ই বিয়ে করেননি। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তার ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছিলেন একতা। ভাতিজাকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘনিষ্ঠ মহলে একতা জানিয়েছেন, তিনি বিয়ে করবেন না। কিন্তু মা হয়ে সন্তানকে বড় করতে চান। সে কারণেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

৩৬ বছর বয়স থেকেই নিজেই ডিম্বাণু সংরক্ষণ করছেন একতা। বিয়েতে অনীহা, তবু মা হতে চেয়েছিলেন। তাই সারোগেসির মাধ্যমেই মা হয়েছেন তিনি। এবারও সেই পন্থাই অবলম্বন করবেন। যদিও এ প্রসঙ্গে এখন একতার তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ঘনিষ্ঠ এক সূত্রের খবর, ভাই তুষার কাপুরের সঙ্গে একতার যেমন সম্পর্ক, তেমনি এক সম্পর্ক ছেলে রবিকে দিতে চান একতা। নিজের পাঁচ বছরের ছেলের জন্য ভাই বা বোন চান তিনি। সে কারণেই সারোগেসির মাধ্যমে ফের মা হওয়ার সিদ্ধান্ত তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com