1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

কুয়াকাটায় ভূয়া ডিবি পরিচয় দেয়া যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা সৈকত থেকে ডিবি পরিচয় দেয়া এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের পর সৈকতের ট্যুরিজম পার্ক এলাকার চা দোকানীদের দোকান খোলা রাখার জন্য ভয়ভীতি দেখাচ্ছিল। তার চলাফেরা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা মারধর করে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ২ দিন আগে কুয়াকাটা আসা ওই যুবকসহ আরো একজন ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয় দিয়ে দোকানদারসহ লোকজনকে ভয়ভীতি দেখিয়ে আসছিল।
মহিপুর থানার এসআই সাইদুর রহমান বলেন, আটককৃত ওই যুবকের নাম রফিক (৩৫)। পিতা ঃ আব্দুল করিম। বরিশাল সদরের ২২ নং ওয়ার্ডের কাজীপাড়া মহল্লার বাসিন্দা। পেশায় নির্মাণ শ্রমিক। আটকের সময় রফিকের কাছ থেকে অনেক গুলো চাবি, ১টি চাকু, ১টি কেচি, রশি, জাতীয় পরিচয় পত্রসহ একাধিক ব্যক্তির ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আটককৃত রফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। বরিশাল সদর থানায় খোঁজখবর নেয়ার পাশাপাশি তার অভিভাবকদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com