1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

বন্ধুর মাধ্যমে অপহৃত শিক্ষার্থী ঝিনাইগাতী থেকে উদ্ধার, গ্রেফতার এক

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর থেকে রুকুনুজ্জামান নামে অপহৃত এক শিক্ষার্থীকে ঝিনাইগাতীর সীমান্ত এলাকা গারোপাহাড় থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহৃত ওই শিক্ষার্থী শেরপুর জেলা শহরের পৌরসভার দিঘারপাড় মহল্লার এরশাদ আলীর ছেলে ও কামারিয়া ইদ্রিছিয়া স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে সাব্বির হোসেন (২২) নামে একজনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।
গতকাল শুক্রবার (৮ মে) দুপুরে অপহরণকারীকে শেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপহৃত রুকুনুজ্জামান শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ৭ মে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। এতে সাব্বির হোসেনসহ দুইজনকে আসামি করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, অপহৃত রুকুনুজ্জামান সদর উপজেলার কামারিয়া ইদ্রিছিয়া স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষার্থী রুকুনুজ্জামান ও গ্রেফতারকৃত সাব্বির পাশাপাশি এলাকার বাসিন্দা হওয়ায় তারা একই সঙ্গে চলাফেরা করতেন বন্ধু। গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুকুনুজ্জামানকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তে গারো পাহাড় গজনী অবকাশে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এরপর রাত সাড়ে আটটার দিকে রুকুনুজ্জামানের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার বাবার ব্যবহৃত মোবাইলে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিকাশ নম্বরে পাঠাতে বলে। এক ঘণ্টার মধ্যে টাকা না পাঠালে রুকুনুজ্জামানকে খুন করার হুমকি দেওয়া হয়। তার বাবা টাকা পাঠাতে অস্বীকার করে এবং রুকুনুজ্জামান তার অবস্থান সমন্ধে তার বাবাকে বলতেই সাব্বির তাকে তার পিঠের বাম পাশে চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এসময় রুকুনুজ্জামানের ডাক চিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় একজন কাঠ ব্যবসায়ী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন।
মামলার এজাহারের অভিযোগে আরও বলা হয়, রুকুনুজ্জামানকে উদ্ধার করার বিষয়টি ওই কাঠ ব্যবসায়ী তার বাবাকে জানান।
এদিকে সাব্বির পালিয়ে যাওয়ার সময় শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর এলাকায় রুকুনুজ্জামানের বাবাকে দেখতে পেয়ে দৌড়ে পালাতে চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলেছে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com