1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

অপেক্ষা বাড়লো তামান্নার

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২০

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তামিল, তেলেগু, মারাঠি ও হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কন্নড় ভাষার একাধিক সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। কিন্তু কেন্দ্রীয় কোনো চরিত্রে অভিনয় করেননি।

সম্প্রতি জোর গুঞ্জন উঠে, কন্নড় ভাষার নাম ঠিক না হওয়া একটি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তামান্না। এতে ‘কেজিএফ’খ্যাত অভিনেতা যশের বিপরীতে অভিনয় করবেন। এটি পরিচালনা করবেন নর্থান। এদিকে বিষয়টি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন এই নির্মাতা।

নর্থান বলেন—‘সিনেমাটি নিয়ে গত দুই বছর ধরে যশের সঙ্গে কথা বলছি। কিন্তু এখনো সিনেমাটির মহরতের সময় নির্ধারণ হয়নি। আমি এখনো গল্প লিখছি। এটি যখন একটা পর্যায়ে পৌঁছাবে, তখন যশকে গল্প শোনাবো।’

সিনেমাটিতে যশের বিপরীতে তামান্নার অভিনয়ের বিষয়ে প্রশ্ন করা হলে এ পরিচালক বলেন, ‘এখনো চিত্রনাট্য শেষ করতে পারিনি। এজন্য তামান্নাকে কোনো চরিত্রে অভিনয়ের বিষয়ে প্রস্তাবও দিতে পারছি না।’

তামান্না ভক্তদের ধারনা ছিল এবার কন্নড় সিনেমায় অভিষেক হবে তাদের প্রিয় তারকার। কিন্তু পরিচালকের বক্তব্য অনেকটা হতাশ করেছে। সেই সঙ্গে আবারো কন্নড় সিনেমায় অভিষেকের বিষয়ে তামান্নার অপেক্ষা বাড়লো।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যাকশন’। তামিল এই সিনেমায় বিশালের বিপরীতে অভিনয় করেন তিনি। গত বছরের নভেম্বরে সিনেমাটি মুক্তি পায়। সম্প্রতি মুক্তি পাওয়া মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নীকেবারু’ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন এই অভিনেত্রী। এছাড়া হিন্দি ভাষার ‘বোল চুড়িয়া’ এবং তেলেগু ভাষার ‘সীটিমার’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com