1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

তেল আবিবে বড় ক্ষেপণাস্ত্র হামলা হামাসের

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গত প্রায় চার মাসের মধ্যে প্রথমবার ইসরায়েলের তেল আবিবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। রোববার গাজা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে হামাস।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেছে, ‘বেসামরিক নাগরিকদের ওপর ইহুদিবাদীদের গণহত্যার’ জবাবে এই হামলা চালানো হয়েছে।

হামাসের আল-আকসা টিভি জানিয়েছে, গাজা উপত্যকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ এলাকা থেকে অন্তত আটটি রকেট ছোড়া হয়েছে এবং বেশ কয়েকটিকে আটকানো হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, হার্জলিয়া এবং পেটাহ টিকভাসহ অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যম হার্জলিয়ার একটি ভবনের বাগানে ক্ষেপণাস্ত্র খণ্ডের ফুটেজ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, কেফার সাবার কেন্দ্রীয় শহরের কাছে খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে একটি বড় গর্ত তৈরি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com