1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

আইপিএলে কে কোন পুরস্কার জিতলেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ২০২৪-এর সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার হিসেবে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি। একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফসেঞ্চুরিতে এবারের আইপিএলে ৭৪১ রান করেছেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বেঙ্গালুরুর এই তারকা।

আইপিএলে অভিষেকের পর থেকে ২৫২টি ম্যাচ খেলেছেন কোহলি। ছিলেন  শুরুর মৌসুম থেকে। আইপিএলে সর্বাধিক ১০টি সেঞ্চুরির রেকর্ডও তারই দখলে। ২৪৪টি ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন আট হাজারের বেশি রান।

গতকাল রবিবার শেষ হওয়া ১৭তম আসরে ১৫ ম্যাচে ৭৪১ রান করেন কোহলি। ৬১.৭৫ গড়ে ১৫৪.৬৯ স্ট্রাইরেটে ব্যাট করে মৌসুম শেষ করেন তিনি। সর্বোচ্চ ইনিংস ১১৩ রানের। যদিও তার দল বেঙ্গালুরু বাদ পড়েছে শেষ চারে থেকে।

সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ১০ লাখ রুপির প্রাইজমানি পান তিনি।

এর আগে বিদেশিদের মধ্যে ডেভিড ওয়ার্নার ও ক্রিস গেইল একাধিকবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে এই স্বীকৃতির মালিক হলেন কোহলি।এ ছাড়া ১৪ ম্যাচে ২৪ উইকেট শিকার করে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। এর আগে ২০২১ সালে বেঙ্গালুরুর হয়ে ৩২ উইকেট শিকার করে হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি।

তিনিও আইপিএলের ইতিহাসে এ নিয়ে দুইবার এ পুরস্কার জেতেন।

এ ছাড়া ফাইনালে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক। ৪৮৮ রান ও ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হয়েছেন কলকাতার ‍সুনিল নারিন। ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জিতেছেন হায়দরাবাদের নিতিশ কুমার রেড্ডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com