1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

তোপের মুখে নুসরাত জাহান

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২০

বিনোদন ডেস্ক : রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের পেন্সিলে আঁকা একটি ছবি পোস্ট করেছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। আর তারপরই তোপের মুখে পড়েছেন এই তৃণমূল সাংসদ। তাকে নিয়ে শুরু হয়েছে ট্রল। শুধু তাই নয়, কেউ কেউ তাকে চোর বলছে।

মূল ঘটনা হলো—ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক শিল্পী পেন্সিল ও পেন দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্কেচ এঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। সেই একই ছবি নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে শেয়ার করেন নুসরাত জাহান। সঙ্গে নিজের একটি ছবিও জুড়ে দেন। কিন্তু নুসরাত জাহান সেই পোস্টে মূল ছবির শিল্পীর নাম উল্লেখ করেননি। আর এতেই শুরু হয় সমালোচনা।

নন্দিনী নামে একজন নুসরাত জাহানের পোস্টে মন্তব্য করেছেন, ‘আপনি এটা অন্যজনের প্রোফাইল থেকে ঝেপেছেন। তাকে অন্তত ক্রেডিটটা দিতে পারতেন। এটাই যদি আপনার মনোবৃত্তি হয়, তাহলে আর লোককে দোষ দিয়ে লাভ কি! কথায় বলে—চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পড়ো ধরা’ এমন অসংখ্য আক্রমণাত্মক মন্তব্য করছেন মানুষ।

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নুসরাত জাহান। তিনি বলেন, ‘আমি ইন্টারনেট থেকে ছবিটা নিয়েছিলাম, যেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিল না। এ রকম প্রচুর ছবি ইন্টারনেটে রয়েছে। ওই চিত্রশিল্পীকে অসম্মান করা আমার উদ্দেশ্য না। কারণ আমি নিজেও একজন শিল্পী।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com