1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘আমার জীবনে প্রথম পুরুষ আমার স্বামী নন’

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুন, ২০২৪

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা ‘ছোট বউ’। অঞ্জন চৌধুরী পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন দেবিকা মুখার্জি। অর্থাৎ সিনেমাটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেবিকা। ১৯৮৮ সালে মুক্তি পায় এটি। মুক্তির পর এ জুটি দর্শকদের হৃদয়ে শক্ত জায়গা করে নেন। পাশাপাশি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল।

প্রসেনজিৎ-দেবিকার রসায়ন পর্দায় জমে উঠার পর বাস্তব জীবনেও তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। এ নিয়ে চর্চা কম হয়নি। ২০২১ সালের ডিসেম্বরে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন দেবিকা। এ আলাপচারিতায় প্রসেনজিতের সঙ্গে তার প্রেমের বিষয়টি নিয়েও কথা বলেন। পুরোনো সেই ভিডিও সাক্ষাৎকার নতুন করে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

এ সাক্ষাৎকারে দেবিকার কাছে জানতে চাওয়া হয়, কখনো কোনো নায়কের প্রেমে পড়েছেন? প্রসেনজিতের সঙ্গে কি আপনার প্রেম ছিল? মুচকি হেসে দেবিকা মুখার্জি বলেন— ‘প্রেম হলেও বলব না। তবে হ্যাঁ, প্রেম তো করেইছি। আমার জীবনে প্রথম পুরুষ তো আমার স্বামী নন। প্রেম না করে কেউ শিল্পী হতে পারেন না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com