1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফসহ দু’জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটে আবারও করোনায় আক্রান্ত হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফসহ দু’জন। এ নিয়ে উপজেলায় দুই মেডিকেল অফিসারসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ।
গত ৭ই-মে বৃহস্পতিবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সাতজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৯ মে শনিবার রাত ৮টায় একজন হাসপাতাল স্টাফ (এমএলএস) সহ মোট দু’জন করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। তবে আলোচনায় থাকা (এমএলএস) ওয়ার্ড বয়ের শরীরে কোন ধরণের করোনা উপসর্গ নেই এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবের পাঠানো রিপোর্টেও তার নেগেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ আরও বলেন, অতি সম্প্রতি করোনায় আক্রান্ত দু’জন মেডিকেল অফিসারসহ সকলেই সুস্থ আছেন।

উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল হালুয়াঘাটে প্রথম (কোভিড-১৯) করোনা রোগী শনাক্ত হয়।
– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com