1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পেলো সাজাপ্রাপ্ত ১৪ কয়েদী

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২০

শেরপুর : দেশব্যাপী করোনা ভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়ায় শেরপুর জেলা কারাগার থেকে ১৪ জন সাজাপ্রাপ্ত কয়েদীকে মুক্তি দেওয়া হয়েছে। রোববার (৩ মে) দুইজন ও শুক্রবার (৮ মে) ১২জনকে মুক্তি দেওয়া হয়।
শেরপুর জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা পরিস্থিতির কারণে জেলা কারাগারে সর্বোচ্চ ১ বছর থেকে ৬ মাস মেয়াদের সাজাভোগীদের মধ্যে সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কারা মহাপরিদর্শক দফতরে মোট ২৩ জনের প্রস্তাব পাঠানো হয়েছিল। এরমধ্যে সরকারের নির্বাহী আদেশে এক বছরের নিচে লঘু দ-প্রাপ্ত ১৫ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দু’দফায় ১৪ জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ আত্মীয়-পরিজনের নিকট হস্তান্তর করা হয়েছে। রবিবার আরও একজনকে হস্তান্তর করা হয়।
এদিকে সাজা মওকুফ হওয়া ১৪ জনই পুরুষ এবং তাদের মধ্যে মাদক মামলায় ১০ জন, ইভটিজিং মামলায় দুইজন ও যৌতুক নিরোধ আইনসহ অন্য আইনে তিনজন রয়েছে। তাদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com