1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় সামরিক অভিযান পরিচালনা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। শনিবার গ্যান্টজের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলন গ্যান্টজের কার্যালয় জানিয়েছে, গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনা অনুমোদনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন গ্যান্টজ। কিন্তু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই সময়সীমার মধ্যে তা অনুমোদন করেননি। তাই পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন গ্যান্টজ।

মধ্যপন্থী প্রাক্তন সামরিক প্রধান গ্যান্টজ যুদ্ধের মন্ত্রিসভায় যোগদানের আগে নেতানিয়াহুর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, গ্যান্টজের এই ধরনের কোনো পদক্ষেপ নেতানিয়াহু সরকারের স্থিতিশীলতাকে প্রভাবিত করবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থন করছে নেতানিয়াহুর অতি-ডান এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলো। এরা নেতানিয়াহুর জোট সরকারেরও সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com