1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে অসহায় প্রান্তিক কৃষকদের ধান কেটে দিল উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : “কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এস্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জেলা প্রশাসক আনারকলি মাহবুব এর সার্বিক সহযোগিতায় ও নির্দেশনায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে সরকারি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে গরীব অসহায় প্রান্তিক কৃষকদের ধান কেটে দেওয়া হয়েছে।
শনিবার সকালে শ্রীবরদী পৌরসভার মথুরাদী মহল্লার প্রান্তিক কৃষক আব্দুল আজিজের ২৫ শতাংশ, শামীম মিয়ার ২৫ শতাংশ, আরিফুল ইসলামের ২৫ শতাংশ ও আলমগীর হোসেনের ৫০ শতাংশ জমির বোরো ধান কেটে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, সহকারি কৃষি অফিসার গোলাম মোস্তফা, পুলিশ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, করোনাভাইরাসের কারণে অনেক প্রান্তিক কৃষক অসহায় হয়ে পড়েছে। আমরা খবর পেয়েছি, মথুরাদী মহল্লার এসকল কৃষক টাকার অভাবে তাদের উৎপাদিত ধান কাটতে পারছেন না। তাই জেলা প্রশাসক স্যারের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে সরকারি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দেওয়া হলো। তাছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলার গরীব অসহায় কৃষকদের ক্ষেতের ধান সরকারি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে দেওয়া হয়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com