1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হলেন সোনিয়া গান্ধী

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন দলটির নেতা সোনিয়া গান্ধী।

শনিবার (৮ জুন) রাজ্যসভায় কংগ্রেসের সংসদ সদস্য প্রমোদ তিওয়ারি এ তথ্য জানান। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিল্লির পার্লামেন্ট ভবনের সেন্ট্রাল হলে কংগ্রেস সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এর পর সেই নামে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সব কংগ্রেস সাংসদরা। দলীয় সাংসদদের সর্বসম্মতিতেই এই পদে পুনর্নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী।

১৯৯৯ সালে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। তার পর থেকে টানা ২৫ বছর লোকসভার সাংসদ হওয়ার পর এই প্রথমবার রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদে গিয়েছেন তিনি। ৭৭ বছর বয়সী সোনিয়া গান্ধী ফেব্রুয়ারিতে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন।

এদিকে শনিবার দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাস করা হয়। রাহুল এ দায়িত্ব নিলে এক দশক পর বিরোধীদলীয় নেতা পাবে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ।

২০১৪ সাল থেকে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ বিরোধীদলীয় নেতাশূন্য ছিল। কারণ, লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনো একক দলকে ৫৪৩ আসনের অন্তত ১০ শতাংশ পেতে হয়। কিন্তু গত দুই লোকসভার নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। এবার কংগ্রেস ৯৯টি আসন পাওয়ায় সেই খরা দূর করতে পারে।

তবে, লোকসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে কংগ্রেস রাহুলের নাম প্রস্তাব করলেও, তিনি আদৌ এই দায়িত্ব নেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com