1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে প্রায় ২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্য প্রতিরোধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ‘হাওয়ালি পরিদর্শন ইউনিট’ নিয়মিতভাবে বাজারের বিভিন্ন দোকান ও গুদামে তল্লাশি চালায়। সম্প্রতি একটি গুদামে নকল জমজম পানির বোতলের মজুদ খুঁজে পান পরিদর্শন ইউনিটের সদস্যরা। ওই গুদাম থেকে ২০০ মিলিলিটারের প্রায় ২৩ হাজার নকল বোতল জব্দ করেছে মন্ত্রণালয়ের হাওয়ালি ইউনিট।

বিশ্বব্যাপী মুসলমানদের কাছে জমজমের পানি অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশেষ করে হজের মৌসুমে জমজমের পানির চাহিদা বেড়ে যায়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com