1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল অভিনেত্রীর পচাগলা মরদেহ। কাজল ও যিশু সেনগুপ্তর সঙ্গে তাকে দেখা গিয়েছিল ‘দ্য ট্রায়াল’ সিরিজে।এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর প্রতিবেশি ফ্ল্য়াট থেকে পচা গন্ধ পান।তার পরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ফ্ল্যাটের দরজা ভেঙে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর দেহ পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুমান, এক সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে, আত্মহত্যাই করেছেন মালবিকা দাস। অভিনেত্রীর মোবাইল ফোন, ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।

বিমানসেবিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন মালবিকা দাস। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। দুই একটি বলিউড সিনেমায় পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল মালবিকাকে।এছাড়াও ভারতের কিছু প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজেও দেখা মিলেছে অভিনেত্রীর। তবে মালবিকা নজর কাড়েন নেটফ্লিক্সের ‘দ্য ট্রায়াল’ সিরিজে।
পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন মালবিকা। তার জেরেই আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে পুরো ঘটনাটি।
ভারতীয় প্রতিবেদন অনুসারে, নূর মালবিকা দাস আসামের মেয়ে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ আসেননি। ফলে পুলিশ মামদানি হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্ট এনজিওর সহায়তায় রবিবার তার শেষকৃত্য সম্পন্ন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com