1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে দোহালিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) রফিকুল ইসলাম (৪০) করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহেমা সারোয়াত সালাম।
হাসপাতাল সূত্র জানায়, গত ৪ মে সিএইচসিপি রফিকুলসহ বেশ কয়েকজনের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। আজ রোববার রাতে (১০ মে) রফিকুলের নমুনায় করোনা পজেটিভ বলে রিপোর্ট আসে। তবে তার শরীরে করোনার কোন লক্ষ্যণ নেই।
এদিকে রফিকুলের করোনা পজেটিভ আসার পর রাতেই তার গড়কান্দা ঘোনাপাড়াস্থ বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে নালিতাবাড়ীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো তিনজন-এ। এরমধ্যে একজন নালিতাবাড়ী হাসপাতালের আইসোলেশনে থেকে সুস্থ হয়ে ফিরেছেন। অপরজন তার নিজ এলাকা জামালপুরে চিকিৎসা নিয়েছেন। উল্লেখিত দুইজনই গড়কান্দা মহল্লায় একটি মেসে ভাড়ায় থেকে চাকুরী করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com