1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কোকা-কোলার বিজ্ঞাপন বিতর্কে ২ অভিনেতাকে লিগ্যাল নোটিশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ জুন, ২০২৪
বিনোদন ডেস্ক : কোকা-কোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই দর্শকদের তোপের মুখে পড়েন এই দুই অভিনেতা। এবার দুজনের নামে পাঠানো হলো লিগ্যাল নোটিশ।

কোকা-কোলা বিজ্ঞাপন বিতর্কে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহের আইনজীবী এম আহসান উদ্দিন।

শুক্রবার (১৪ জুন) রাতে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে আইনজীবী বলেছেন, কোকা-কোলার বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নিয়ে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা বাংলাদেশের সাধারণ জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই সঙ্গে তারা আর্থিকভাবে লাভবান হয়ে মানবতাবিরোধীদের পক্ষাবলম্বন করেছেন।

এমন পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় আগামী সাত দিনের মধ্যে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা-ও জানাতে হবে।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ।এদিকে এর মাঝে কোকা-কোলা বাংলাদেশের সেই বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ইতিমধ্যে বিজ্ঞাপনটিতে অভিনয় করার প্রসঙ্গে দর্শকদের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দুই অভিনেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com