1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী

ইউক্রেনের জালে রোমানিয়ার ৩ গোল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

স্পোর্টস ডেস্ক : একটি জয়ের জন্য কতকাল অপেক্ষা করা যায়? রোমানিয়া অপেক্ষা করলো পাক্কা ২৪ বছর। ইউরো কাপে ২০০০ সালের পর এই প্রথম কোনও ম্যাচে জিতল রোমানিয়া। ৩-০ গোলে তারা হারিয়েছে ইউক্রেনকে। তাতে এবারের ইউরো কাপে স্বপ্নের শুরু হয়েছে রোমানিয়ার। শেষবার ইংল্যান্ডকে হারিয়েছিল ২-১ ব্যবধানে।

ফেভারিট হিসেবেই মিউনিখ ফুটবল এরিনায় মাঠে নেমেছিল ইউক্রেন। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় অনুমিতভাবেই তারা ছিল ফেভারিট। কিন্তু মাঠের ফুটবলে চমক দেখাল রোমানিয়া। পিছিয়ে থেকেও দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে তারা। ইউক্রেনের বিপক্ষে ২১ বছর পর জয়ের স্বাদ পেল তারা। তাদের আগের জয়টি ছিল ২০০৩ সালে। প্রীতি ম্যাচটিতে রোমানিয়া জিতেছিল ২-০ গোলে।

প্রথমার্ধে এক গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুটি গোল। তাতেই ম্যাচটা রোমানিয়ার পক্ষে চলে আসে। ইউক্রেন চেষ্টা করেও পারেনি ম্যাচে ফিরতে। তাতে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আনন্দ পায় রোমানিয়া।

ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ফুটবল বেছে নেয়। বল দখলের লড়াইয়ে ইউক্রেন এগিয়ে ছিল। কিন্তু ২৯ মিনিটে তাদেরকেই গোল হজম করতে হয়। গোলরক্ষক লুনিনের বড়সড় ভুলে ডি বক্সের ভেতরে ফাঁকায় বল পান ডেসিন ম্যান। তিনি পাস বাড়িয়ে দেন স্ট্যানসিউকে। লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নিতে ভুল করেননি স্ট্যানসিউ।

দ্বিতীয়ার্ধে ফিরে ৪ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ইউক্রেন। ৫৩ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে পা ছুঁইয়ে গোল করেন রাভান মারিন। ঠিক ৪ মিনিটের মাথায় রোমানিয়া ৩-০ গোলের লিড নেয়। ডেনিস ম্যানের ক্রস থেকে ডেনিস দ্রাগাস গোল করে দলকে এগিয়ে নেন। গোলটি ভার প্রযুক্তি দিয়ে দেখা হলেও শেষ পর্যন্ত গোল হওয়ায় রোমানিয়া এগিয়ে যায়।

সেখানে ২৮ শতাংশ বল দখলে রেখে নয় শটের পাঁচটি গোলমুখে রেখেছে রোমানিয়া। যার তিনটিতেই বাজিমাত। ১৯৮০ সালের পর এই প্রথম কোনও দল মাত্র ২৮ শতাংশ বল পজিশন রেখেও ৩-০ গোলে জিতল।

ইউরোর শুরুটা রোমানিয়া যেভাবে করতে চেয়েছিল, সেভাবেই হয়েছে। সামনে একই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com