1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইরানে ভূমিকম্প: নিহত ৪, আহত ১২০

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪ জন নিহত এবং ১২০ আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

কাশমারের গভর্নর হাজাতুল্লাহ শরিয়তমাদারি বলেছেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুর ১টা ২৪ মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাশমারের গভর্নর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পে শহরটির বেশির ভাগ জরাজীর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কাশমারের গভর্নর।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় গত বছরের শুরুর দিকে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।

২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রাচীন নগরী বাম প্রায় মাটির সাথে মিশে যায়। এতে এই শহরে কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com