1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

দুই ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের শোকে মায়ের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : দুই ছেলের একমাত্র আয়ের পথ দুটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার শোক সইতে না পেরে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন কদবানু (৬৫) নামে এক গর্ভধারীনি। সোমবার (১১ মে) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও বলিদাপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত গভীর রাতে পাঁচগাঁও মিতালী বাজারে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে ভস্ম হয়ে যাওয়া পাঁচ দোকানের মধ্যে দুইটি ছিল দুই সহোদরের। এরমধ্যে কাশেম আলী ছিলেন কলা ব্যবসায়ী এবং অপর ভাই ইমান আলী ছিলেন চায়ের দোকানদার। দুই ছেলের দোকান পুড়ে যাওয়ার খবরে মা কদবানু ভোরেই স্ট্রোক করেন এবং বেশ কিছুক্ষণ পর তিনি মারা যান। মৃত কদবানু পাঁচগাঁও বলিদাপাড়া গ্রামের তমিজ উদ্দিনের স্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com