1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেহরানে আলি খামেনির জানাজা অনুষ্ঠিত, শেষ বিদায়ে মানুষের ঢল মানুষকে হত্যা করা সম্ভব, আদর্শকে নয়: ইরান প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এমপি আনার হত্যা : সন্দেহভাজন আরো কয়েকজনকে খুঁজছে পুলিশ

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুন, ২০২৪
ঢাকা: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে সন্দেহভাজন আরো কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ গতকাল শনিবার এই তথ্য জানান। তিনি  বলেন, এমপি আনার হত্যাকাণ্ডে আরো অনেকের পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। তাদের খোঁজা হচ্ছে।

হারুন অর রশিদ বলেন, ‘হাইকমিশনের মাধ্যমে আনার হত্যার তদন্তকারী কর্মকর্তারা তাঁর মেয়ে ডরিনসহ দু-একজন স্বজনকে ডেকে পাঠিয়েছেন। অসুস্থতার কারণে তাঁদের যেতে বিলম্ব হচ্ছে। তবে দু-এক দিনের মধ্যেই তাঁরা কলকাতায় যাবেন বলে আশা করা যাচ্ছে।’

প্রয়োজন হলে আবারও সাইদুল করিম মিন্টুকে রিমান্ডে এনে এমপি আনার হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে তিনি বলেন, তাঁকে এই মুহূর্তে আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, এমপি আনারের বিরোধী পক্ষগুলো এক হয়ে তাঁকে হত্যার মিশনে নামে। বছর দেড়েক ধরে আনারকে হত্যার পরিকল্পনা করছিল তারা। পরে সুপরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়।

এদিকে এমপি আনার হত্যার প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে। তাঁর নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতারা মনে করছেন, এমপি আনার রাজনৈতিক ও ব্যাবসায়িক বিরোধের জেরে হত্যার শিকার হয়েছেন।

গতকাল সকাল ১১টার দিকে উপজেলা শহরের কালীবাড়ি মোড়ে কালীগঞ্জ হাট চাঁদনী কাঁচামাল ব্যবসায়ী সমিতির আয়োজনে এক মানববন্ধনে মেয়র আশরাফ বলেন, ‘এমপি আনারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং এমপি হওয়ার দুঃস্বপ্নে কালীগঞ্জের মানুষকে এতিম করা হয়েছে। পৃথিবীতে এমন নৃশংস হত্যাকাণ্ড আর ঘটেছে বলে আমাদের জানা নেই। খুনিরা ভেবেছিল খুব দ্রুত তারা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য হবে।

কিন্তু গোয়েন্দা সংস্থা দ্রুতই হত্যার সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করেছে। ঝিনাইদহ থেকে এসে এই জনপদের এমপি হওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না। কালীগঞ্জের মানুষ এই স্বপ্ন রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com