1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

হালুয়াঘাটে চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলরসহ দুইজন আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২০
স্টা রিপোর্টার : ময়মনসিংহের হালুয়াঘাটে চাঁদাবাজির অভিযোগে পৌরসভার কাউন্সিলর মোঃ শামছুদ্দিনসহ দুই জনকে আটক করেছেন হালুয়াঘাট থানা পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ৬ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক এসএম খালিদ ও জ্যোতিষ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ গত ১০ই মে রবিবার সন্ধ্যায় সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে চাঁদা আদায় করা অবস্থায় দক্ষিণ মনিকুড়া গ্রামের মৃত তমির উদ্দিনের পুত্র হালুয়াঘাট পৌরসভার কাউন্সিলর মোঃ শামছুদ্দিন (৫২) ও আকনপাড়া গ্রামের আব্দুল হাসিম এর পুত্র মোঃ হালিম (৪৫) কে আটক করেন।
এ ব্যাপারে হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করার সময় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পৌর কাউন্সিলরসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে এ ঘটনায় হালুয়াঘাট থানায় ৬ জনের নামে মামলা দায়ের করা হয়। আটককৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করেছেন এবং অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com