1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

এবার আলোচনায় আম্বানির পুত্রবধু রাধিকার পোশাক

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুন, ২০২৪
বিনোদন ডেস্ক : চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের সবচেয়ে ধনী ও অভিজাত আম্বানি পরিবার। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি গোটা বলিউড। হাজির ছিলেন ক্রীড়াঙ্গনের মহাতারকারাও। এরপর গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ।

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের জমকালো প্রি-ওয়েডিং পার্টির রেশ যেন কাটছেন না। দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টিতে রাধিকার পোশাক নিয়ে চলছে আলোচনা।

1

মিড ডে’র প্রতিবেদন থেকে জানা যায়, রাধিকা আর অনন্ত আম্বানি ভালোবাসা প্রকাশ পেয়েছে একটি গাউনে।

ভোগকে দেয়া সাক্ষাৎকারে রাধিকা বলেন, অনন্ত জন্মদিনে আমাকে একটা লম্বা চিঠি লিখে পাঠিয়েছিল।

1

আরও একটি পোশাক নিয়ে আলোচনা চলছে। পোশাকটি তৈরি হয়েছে সোনার পাত দিয়ে। নিখুঁতভাবে শরীরের মাপ নিয়ে তৈরি হয়েছে ছাঁচ। যাতে শরীরের ভাঁজ আর বাঁকগুলোতে ঠিকঠাক বসে যায়। এভাবেই তৈরি হয়েছে ক্রপ টপ আর স্কার্টের নিচের অংশ বডি হাগিং স্কার্টটি তৈরি করেছেন নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ডিজাইনার গ্রেস লিং। তোগা পার্টি কনসার্টে এই স্কার্টটি পরেন রাধিকা। এখানেই কনসার্ট মাতান ফরাসি ডিজে ডেভিট গ্যাটা।

তৃতীয় এ পোশাকটি ভারসাচে থেকে নেয়া। কেটি পেরি আর পিটবুলের কনসার্টে ‘ডিজনি রাজকন্যা’ থিমের এ পোশাকে দেখা দেন তিনি। সঙ্গে ছিল ওপালের নেকলেস।

1

রাধিকার একটি গাউন ছিল ‘কুইন’ থিমে তৈরি। সাটিন ড্রেপড এ গাউনের বিশেষত্ব স্কার্টের মতো ছড়ানো টেইলে। সঙ্গে সিল্ক আর ক্রিস্টালের ফুলগুলোও নজর কাড়ে আলাদা করে। গাউনের সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে মাথার মুকুট। অস্ট্রেলীয় ফ্যাশন ডিজাইনার তামারা রালফ পোশাকটির নকশা করেছেন গাউনটির।

গত মার্চে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় প্রি-ওয়েডিয়ের আয়োজন আন্তর্জাতিক সব পত্রিকার শিরোনাম হয়েছিল। আর ইতালি থেকে ফ্রান্সের পথে জাহাজে করা হয়  প্রি-ওয়েডিং পার্টির যেখানে হলিউড-বলিউডের তারকারা হাজির হয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com