1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

শ্রীবরদীতে অসহায় কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : ‘‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে গরীব অসহায় প্রান্তিক দুই কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দিয়েছে জেলা ও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকট ও টাকার অভাবে পাকা বোরো ধান কাটতে পারছিলেন না পশ্চিম ছনকান্দা গ্রামের দুই কৃষক। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে জেলা কৃষকলীগের উদ্যোগে তাতিহাটি ইউনিয়নের পশ্চিম ছনকান্দা গ্রামের কৃষক সাফিজল হকের ৫০ শতাংশ ও নওশেদ আলীর ৫০ শতাংশ মোট ১০০ শতাংশ (এক একর) জমির পাকা ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা কৃষকলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার, সাধারন সম্পাদক বনিজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক রমেশ সরকার, তাতিহাটি ইউনিয়ন শাখার কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী।
কৃষক সাফিজল হক ও নওশেদ আলী বলেন, শ্রমিক সংকট ও টাকার অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে না পেরে কৃষকলীগের নেতাদের জানাই। পরে কৃষকলীগ স্বেচ্ছা শ্রমে আমাদের জমির পাকা ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দিয়েছে। এতে আমরা কৃষকলীগের প্রতি কৃতজ্ঞ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com