1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রেকর্ড গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন রোমানিয়া, একই পয়েন্টে ইউক্রেনের বিদায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপে কোনো গ্রুপের চারটি দলেরই পয়েন্ট সমান। তবে পয়েন্ট সমান থাকলেও ভাগ্য সহায় ছিল না ইউক্রেনের। গোল ব্যবধানে পিছিয়ে থেকে বাদ পড়ে দেশটি। নকআউট পর্ব নিশ্চিত করে বেলজিয়াম, রোমানিয়া ও স্লোভাকিয়া।

গ্রুপ ই থেকে বুধবার রাতে ভিন্ন ম্যাচে মুখোমুখি হয় স্লোভাকিয়া-রোমানিয়া, বেলজিয়াম-ইউক্রেন। দুটি ম্যাচই ড্র হয়, ১টি করে গোল হয়েছে স্লোভাকিয়া-রোমানিয়ার ম্যাচে। বেলজিয়াম-ইউক্রেন গোলশূন্য ড্র হয়েছে। ই গ্রুপ থেকে ১ জয়ে সব দলের পয়েন্ট চার।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রোমানিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে বেলজিয়াম-স্লোভাকিয়া। রোমানিয়ার সঙ্গে সরাসরি নকআউটে নাম লেখায় বেলজিয়াম। সেরা চার তৃতীয় স্থানের একটি হয়ে নকআউটে নাম লেখায় স্লোভেকরা।

২৪ বছর পর ইউরোর গ্রুপপর্বের বৈতরণী পার হয়েছে রোমানিয়া। দেশটির শেষ ৮ গোলের ৪টি এসেছে পেনাল্টি থেকে। আজও ম্যাচের ৩৭ মিনিটে একমাত্র গোলটি করে রাজভান মারিন। ম্যাচের ২৪ মিনিটে অন্দেরজ দুদার গোলে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি স্লোভেনিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com