1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রোনালদোর পর্তুগালকে হারিয়ে ২-০ গোলে জর্জিয়ার জয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

স্পোর্টস ডেস্ক : পূর্ব ইউরোপ আর পশ্চিম এশিয়ার মাঝে এক টুকরো দেশ জর্জিয়া। বাস মাত্র ৩৭ লক্ষ মানুষের। তারা কি স্বপ্নেও ভেবেছিল এমন কিছু হবে? প্রথমবার ইউরো চ্যাম্পিয়নশিপে আগমন। প্রথমেই বাজিমাত। বাজিয়েছে অঘটনের ঘণ্টা।

ভেল্টিনস অ্যারেনায় বুধবার রাতে রূপকথার গল্প লিখেছে জর্জিয়া। পর্তুগালের বিপক্ষে দাপুটে খেলে ২-০ গোলের জয়। ২০১৬ সালের চ্যাম্পিয়ন, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকা; কোনোটিই ভাবেনি দুই মহাদেশের দেশটি।

প্রথমবার ইউরো খেলতে এসে জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। ইউরোতে সবশেষ এমন দেখা দিয়েছিল ২০১৬ সালে, আইসল্যান্ড। গ্রুপ এফ থেকে একটি হার, একটি ড্র ও একটি জয় পেয়েছে জর্জিয়া। গ্রুপের তৃতীয় হলেও সেরা চার তৃতীয় স্থানের একটি হয়ে রূপকথার গল্প লেখে তারা।

২ মিনিটেই গোল। খাবিচা কাভারাতসখেলিয়ার নিখুঁত ফিনিশিংয়ে শুরুতেই এগিয়ে যায় জর্জিয়া। এরপর যেন আরও হিংস্র হয়ে ওঠে। আক্রমণের পর পর আক্রমণের চেষ্টায় বিধ্বস্ত হয়েছে পর্তুগীজ ডিফেন্স। অন্যদিকে রোনালদোরা ছিলেন ছায়া হয়ে।

রোনালদোকে উঠিয়ে নেওয়ার প্রায় মিনিট দশেক আগে দ্বিতীয় গোলটি করে জর্জিয়া। ডি বক্সে লোচোশিবলির গোড়ালিতে পা দিয়ে আঘাত করে অন্টনিও সিলভা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় জর্জিয়া পেনাল্টি পায়। দ্বিতীয়বার জালে বল জড়িয়ে জর্জেস মিকাওতাদজে।

অথচ টার্কিশদের কাছে ৩-১ গোলে শুরু হয়েছে জর্জিয়ানদের ইউরোর যাত্রা। দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র। এবার এলো ঐতিহাসিক জয়। প্রথম দুই ম্যাচে জিতে শীর্ষে থাকা পর্তুগাল ৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে পর্তুগীজদের সঙ্গী হয়েছে তুরস্ক। শেষ ষোলোতে পর্তুগাল, তুরস্ক ও জর্জিয়ার প্রতিপক্ষ যথাক্রমে স্লোভেনিয়া, অস্ট্রিয়া ও স্পেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com