1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পাচ্ছে সাড়ে ১২ হাজার দুঃস্থ পরিবার

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় করোনা সংক্রামক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মানবিক আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় নিম্ন আয়ের সাড়ে ১২ হাজার পরিবার ২৫’শত টাকা হারে মোবাইল ব্যাংকিংয়ে আর্থিক সুবিধা পাচ্ছে। যা ১৪ মে সকাল ১০:৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে মোবাইল ব্যাংকিং পরিসেবা’র মাধ্যমে ভিডিও কনফারেন্সিংএ সুবিধাভোগীদের মাঝে বিতরন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন।
এ লক্ষ্যে সুবিধাভোগী পরিবারগুলোর সংশোধিত তালিকা আগামী ১৩ মে’র মধ্যে শতভাগ যাচাই বাছাই করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। সোমবার উপজেলা প্রশাসন ইউএনও কনফারেন্স রুমে ইউপি চেয়ারম্যান, মেয়র, দুর্যোগ ও ত্রাণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক জরুরী সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া ইউএনও।
দুর্যোগ ও ত্রাণ বিভাগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর মানবিক আর্থিক সহায়তার সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরিতে নির্দেশাবলী বর্ণনা করা হয় এ জরুরী সভায়। নামের সাথে তার এনআইডি নম্বর ১০ ডিজিট অথবা ১৭ ডিজিট হতে হবে। কারো এনআইডি ১৩ ডিজিট হলে তার পূর্বে জন্ম বছরের চারটি ডিজিট বসিয়ে দিতে হবে। জন্ম তারিখ আবশ্যিকভাবে দিতে হবে তারিখ মাস বছরের ফরমেটে। যার নাম তার মোবাইল নম্বর অন্তর্ভূক্ত করতে হবে। সুবিধাভোগীর মোবাইল নম্বর না থাকলে পরিবারের কারো মোবাইল নম্বর অন্তর্ভূক্ত করতে হবে। জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কোড ব্যবহার করতে হবে।
সূত্রটি আরও জানায়, কলাপাড়ার ১২টি ইউনিয়নে ১১ হাজার, কলাপাড়া পৌরসভা ১ হাজার ও কুয়াকাটা পৌরসভার ৫শ’ সুবিধাভোগী পরিবার প্রাথমিক ভাবে বাছাই করা হবে। এসব সুবিধাভোগীদের নামের তালিকা তথ্য প্রযুক্তিতে সন্নিবেশ করতে কিছুটা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। যা যাচাই বাছাই করে প্রেরণের কাজ চলছে।
উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, উপজেলায় দুঃস্থ পরিবারের খাদ্য সহায়তা দিতে এ পর্যন্ত ২৪৯ মেট্রিকটন চাল ও নগদ ১০লক্ষ ৪২ হাজার ৫২০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দিয়ে উপজেলার ২৪ হাজার ৯০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া দুঃস্থ পরিবারের শিশুদের জন্য শিশু খাদ্য হিসেবে ৪শ’ গ্রাম ওজনের ৮০০ প্যাক গুড়া দুধ এবং নগদ ৯৪ হাজার ৫৬০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দিয়ে ৪০০ দুঃস্থ পরিবারের শিশুকে সহায়তা প্রদান করা হয়েছে।
কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সাড়ে ১২ হাজার দুঃস্থ পরিবারকে মুজিব বর্ষে মোবাইল ব্যাংকিং সুবিধার মাধ্যমে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে সরাসরি নগদ অর্থ প্রেরণ কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com