1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান লতিফ নেজামী আর নেই

  • আপডেট টাইম :: সোমবার, ১১ মে, ২০২০

ঢাকা: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

সোমবার (১১ মে) রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিলো ৮৪ বছর।  তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজ‌তে ইসলামের শীর্ষ‌নেতা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আজ ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে পড়ে গে‌লে মাওলানা নেজামীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তি‌নি ব‌লেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর মৃত্যুতে আমরা একজন বর্ষীয়াণ রাজনীতিককে হা‌রি‌য়ে‌ছি। তি‌নি আমা‌দের অ‌ভিভাবক ছি‌লেন।

মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক দলগু‌লোর বি‌ভিন্ন আ‌ন্দোলন সংগ্রা‌মে সাম‌নের সা‌রি থে‌কে নেতৃত্ব দেন।  তি‌নি হেফাজ‌তে ইসলামের শীর্ষ‌নেতা ছি‌লেন। মৃত‌্যুর আগ পর্যন্ত তিনি ইসলামী ঐক‌্যজো‌টের চেয়ারম‌্যান ছি‌লেন।  তি‌নি নেজামে ইসলাম পার্টির সভাপতির দায়িত্বও পালন করছিলেন।  দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন মাওলানা নেজামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com