1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্রীবরদী সাব-রেজিস্ট্রারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে দুদক কর্মকর্তাদের হাতে ঘুষের টাকাসহ আটক সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূইয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে অবকাশকালীন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান এ আবেদন মঞ্জুর করেন। এসময় সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূইয়ার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন আটক সাব-রেজিস্ট্রারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় টাঙ্গাইল জেলার দুদক সমন্বিত কার্যালয়ের একটি অভিযানিক দল শ্রীবরদী’র সাব- রেজিস্ট্রার আব্দুর রহমান ভূইয়াকে তার নিজ কার্যালয়ে ঘুষের ৯৫ হাজার ৫ শত টাকা সহ হাতেনাতে আটক করে। এ নিয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারি পরিচালক আতিকুল আলম বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। তিনি গত ২০১৮ সালের ২ এপ্রিল শ্রীবরদীতে সাব-রেজিস্ট্রার পদে যোগদান করেন। তার বাড়ি মু্িন্সগঞ্জ জেলায়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com