1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২০

যশোর : যশোরের সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত বাবু হোসেন (৪০) ডজনখানেক মামলার আসামি।

সোমবার (১১ মে) গভীর রাতে উপজেলার সাড়াপোল কলাবাগান এলাকায় বন্দুকযুদ্ধ হয়।

যশোর কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম বলেন, একদল সন্ত্রাসী অপরাধমূলক কাজ করার জন্য সাড়াপোল কলাবাগান এলাকায় অবস্থান করছেন- এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

তিনি জানান, এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শ্যুটারগান এবং কিছু গুলির খোসা উদ্ধার করা হয়।

নিহত বাবুর বিরুদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পুলিশ তাকে খুঁজছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com